সেন্ট মার্টিন পর্যটন
সেন্ট মার্টিনে পর্যটক কম, গত ৫ দিনে গেছে মাত্র কয়েক হাজার
পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার পরও কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে আশানুরূপ পর্যটকের সমাগম ঘটেনি। মৌসুমের প্রথম পাঁচ দিনে তিনটি জাহাজে করে মাত্র ৪ হাজার ৩৯১ জন পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করেছেন। দীর্ঘ নৌযাত্রা, অতিরিক্ত ভাড়া ও যাতায়াতের সীমাবদ্ধতাকে পর্যটক কম আসার অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।